যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি মাদ্রাসা ছাত্র তামিম হোসেনের (১০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে।  মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, খেলার সময় আহত হয়ে তামিম মারা গেছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।  জানা গেছে, ঝুমঝুমপুর ২ নম্বর কলোনিপাড়ার  ইসমাইল হোসেনের ছেলে তামিম (১০) ইছালী রশিদীয়া হাফিজিয়া মাদ্রাসার নজরানা বিভাগে পড়াশোনা করত। গত ১৪ ডিসেম্বর রাতে তার শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পর দিন ১৫ ডিসেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তামিমের বাবা ইসমাইল হোসেন জানান, গত ১১ ডিসেম্বর বিকেলে খেলতে গিয়ে তার ছেলে পড়ে পায়ে আঘাত পায়। তবে বিষয়টি সে কাউকে জানায়নি। পরে ১৩ ডিসেম্বর মাদ্রাসার শিক্ষক নুরুল আমিন বিষয়টি জানতে পারে তাকে মারধর করে। এর পর থেকেই তামিম আরও অসুস্থ হয়ে পড়ে। তিনি আরও জানান, তামিমের দুই বছর আগে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল। হার্নিয়ার কারণে তার ছেলে অসুস্থ হয়নি। তবে তামিমের মৃত্যু নিয়ে শিক্ষকের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই। মাদ্রাসার সুপার মাজাহারুল ইসলাম শিমুল বলেন, খেলতে গিয়ে পড়ে যাওয়ার কারণে তামিম অসুস্থ হয়েছিল। তাকে মারধর করা হয়নি। অসুস্থ অবস্থায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছিল। পরে তার মৃত্যু হয় বলে জানতে পারি। তাকে মারধরের অভিযোগ সঠিক নয়। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তামিমের মৃত্যু নিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা দুটি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে Read more

ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া
ঘুম ভেঙে দেখেন জীবন থেকে এক যুগ হাওয়া

২০১৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়েরদান্তে মস্তিষ্কে আঘাত পেলে তার জীবনের ১২ বছরের স্মৃতি পুরোপুরি মুছে যায়। তিনি যখন জ্ঞান Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা
অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী শাকিল, চট্টগ্রামে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) Read more

চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ
চাঁদপুরে সরকারি রাস্তার পাশের গাছ নিধন, কাটা হলো ২৫টি গাছ

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সরকারি রাস্তার পাশের মেহগনি ও রেইনট্রিসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২৫টি সরকারি Read more

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর
মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে বলে জানিয়েছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন