ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত সুস্থতা কামনা এবং হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের পরিচিত মুখগুলোও। এই প্রেক্ষাপটে হাদির পক্ষে অবস্থান নেওয়ার পর একাধিক শোবিজ তারকাকে প্রকাশ্য হুমকির মুখে পড়তে হয়েছে।ফেসবুকে ‘ডাল্টন সৌভাত হীরা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নির্মাতা অনন্য মামুন, মাবরুর রশীদ বান্নাহ এবং অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে, চমক ও বান্নাহর ফোন নম্বর ইতিমধ্যে ফাঁস করা হয়েছে এবং তাঁদের চলাফেরার লোকেশনও ট্র্যাক করা হচ্ছে। পাশাপাশি শোবিজসংশ্লিষ্টদের তাঁদের সঙ্গে কোনো কাজে না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে ওই হুমকিমূলক বার্তায়।রাজারবাগে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধারাজারবাগে শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধাহুমকির বিষয়টি প্রকাশ্যে আনতে সোমবার ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেখানে তিনি জানান, এমন পরিস্থিতিতেও তিনি ভীত নন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে চমক বলেন, ‘রোববার রাতে আমার ফোনে ২০০ থেকে ৩০০ কল এসেছে। শেষ পর্যন্ত ফোন নম্বর বন্ধ করতে বাধ্য হই। এতগুলো ফোনকল, হত্যার হুমকি, মনে হচ্ছিল আমার জীবনে দেশের জন্য কিছু একটা তো করেছি। যার কারণে এরা আমার পেছনে এভাবে লেগেছে। কিছু না করলে পেছনে লাগত না—এতটুকু সান্ত্বনা নিজেকে দিতে পারছি। এই দেশের মানুষের কোনো কাজে আমি আসতে পেরেছি, এটাই তো বড় কথা। ওরা যদি সত্যি আমাকে মেরে ফেলে, এটা আমার জন্য সুন্দর উপহার হবে। আমার জন্য আশীর্বাদ হবে যে আমি আমার দেশের জন্য মারা গেছি।’ তিনি আরও বলেন, ‘৭০ বছরে বয়সে গিয়ে বৃদ্ধ হয়ে মরার চেয়ে দেশের জন্য মৃত্যু হলে, এর চেয়ে ভালো আর কী হতে পারে। অনেকেই আমাকে নিয়ে চিন্তা করছেন, ফোন করে সতর্ক করছেন। তাঁদেরকে বলব, মন খারাপ করবেন না। আমি যদি মরে যাই, তাতে আমার দুঃখ নেই। যাঁরা হুমকি দিচ্ছে তাদের বলতে চাই, তোমরা আমাকে নিয়ে যত বাজে কথা বলবা তত মনে করব আমি কিছু করতে পেরেছি। তোমাদের হুমকিতে বাসায় বসে থাকার মানুষ আমি না।’১৬ ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে১৬ ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরেএকই ধরনের হুমকির কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুনও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ তাআলা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে।’এদিকে হুমকির বিষয়ে চমক ও অনন্য মামুন প্রকাশ্যে কথা বললেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। হাদির ওপর হামলা এবং এর জেরে শোবিজ অঙ্গনের সদস্যদের প্রতি হুমকির ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট
গাজীপুর মহাসড়কে ফের সক্রিয় চোরাই তেলের সিন্ডিকেট

গাজীপুরে চোরাই জ্বালানি তেলের দোকানে প্রশাসনের অভিযান ও তিনজন আটক হওয়ার পরও থেমে নেই তেল চোরাচালানের সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, বুলবুলের Read more

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা জানি, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ (খামেনি) কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি Read more

জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি
জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন