মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় যুব র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রেস্টুরেন্টের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ধরে কয়েক কিলোমিটার হেঁটে হাসমতের দোকান নামক এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়।তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।যুবসমাজের ভূমিকার কথা উল্লেখ করে শাহজাহান চৌধুরী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শবিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধ হওয়া।সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক আজ

দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের মধ্যে আজ শনিবার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে Read more

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে প্রাণে বাঁচতে নদীতে ঝাঁপ দেওয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাখালগাছি Read more

ইরানে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮
ইরানে আবাসিক এলাকায় হামলায় নিহত ১৮

ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ Read more

পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার Read more

ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার
ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট Read more

যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!
যশোর জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাসিসটেন্ট যখন ডাক্তার!

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টা ১৬ মিনিট। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রোগীদের চাপ রয়েছে। কিন্তু দায়িত্বরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন