ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতকে জানিয়েছেন, ঘটনার ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে তার সর্বশেষ দেখা হয়।সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রিমান্ড শুনানিতে আদালতকে এ কথা জানান তিনি। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সামিয়া জানান, ঘটনার ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন। এর বাইরে উনার সম্পর্কে কিছু জানি না।তিনি আরও জানান, উনি (ফয়সাল) আমার কাছে অনেক রাতে যেতেন। সকালে চলে আসতেন। এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না। এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন। এদিকে এই মামলায় ফয়সালের শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তার লিমারও ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ড শুনানিতে বান্ধবী লিমা আদালতকে বলেন, কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল আমাকে টাকা দিতে চেয়েছিল। এর আগে বিকেলে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পর ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে হাদিকে হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতাল থেকে সোমবার দুপুরে সিঙ্গাপুর নেয়া হয়েছে। গুলির ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। এদিকে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। ওসমান হাদির এক আত্মীয় এই মামলার বাদী বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪পালাতক আসামিকে আটক করা হয়েছে। শনিবার(২৪ মে) কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া Read more

এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প
এবার ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের সরিয়ে দিতে বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীনদের “অবিলম্বে” সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে শহরের অপরাধ দমন করার Read more

উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত
উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক: তদন্তে নিম্নমানের কাজ, দুই কর্মকর্তা বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নির্মাণকাজে অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রাকৃতিক Read more

নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
কুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন