সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ থেকে গ্রেপ্তার করে। এ বাংলাদেশি সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন বলে জানান তারা।শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, ওই বাংলাদেশির কাছে অবৈধভাবে শিকার বিপুল মাছ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থাটি।সৌদির সীমান্তরক্ষী বাহিনী সকল প্রবাসী ও পর্যটককে সামুদ্রিক নিরাপত্তা আইন মেনে চলা এবং সামুদ্রিক এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষার আহ্বান জানিয়েছে।অনুমতি ছাড়া মাছ ধরলে সৌদি থেকে প্রবাসীদের নিজ দেশে ফেরতও পাঠানো হতে পারে। যদিও সরাসরি এর সঙ্গে ফেরত পাঠানোর সংশ্লিষ্টতা নেই। তবে আইনি ঝামেলায় পড়লে এমন কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যে কেউ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন
বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণ।শনিবার (১৩ ডিসেম্বর) Read more

নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান
নুরের ওপর নির্যাতন দেশের মানুষ মেনে নেবে না: মঈন খান

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন Read more

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর Read more

মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১
মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভার এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। Read more

নাজিরপুরে চাঁদা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১
নাজিরপুরে চাঁদা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত এক জনকে উন্নত Read more

‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন