ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ ব্লকেড কর্মসূচিতে নামেন সংগঠনটির নেতাকর্মীরা।জাতীয় ছাত্র শক্তির নেতাদের দাবি, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা।কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা জানান, অনতিবিলম্বে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জনবিপ্লবকে নস্যাৎ করতে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা।এদিকে ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আজ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান ছাড়াও মানবপাচারে জড়িত চক্রের দুই সহযোগী, ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীসহ আরও ২ জন রয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানায় অভিযোগ করেও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন না নারী শ্রমিক
থানায় অভিযোগ করেও ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন না নারী শ্রমিক

কুপ্রস্তাবে রাজি না হওয়া সেই নারী গার্মেন্টস কর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, এই দিনটিতে বিশ্ব গাধা দিবস পালিত হয়। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন Read more

নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান
নেতানিয়াহুকে বন্দিবিনিময়ের প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চলমান বন্দিবিনিময় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির। তিনি সতর্ক করে বলেছেন, গাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন