দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ৪টি পৃথক প্রস্তাবের আওতায় এসব সার আমদানি করতে সরকারের ব্যয় হবে মোট ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।বিএডিসি ও মরক্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটে ৪০ হাজার (+১০%) মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা।২০২৫-২৬ অর্থবছরে দেশের ডিএপি সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৭.৮৫ লাখ মেট্রিক টন।কানাডার সঙ্গে চুক্তির আওতায় তৃতীয় লটে ৪০ হাজার (+১০%) মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানিতে ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। রাশিয়ার সঙ্গে চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক দ্বিতীয়) লটে আরো ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার টাকা।২০২৫-২৬ অর্থবছরে এমওপি সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে ১১.৫০ লাখ মেট্রিক টন। বিএডিসির মাধ্যমে পর্যায়ক্রমে এ চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।মরক্কো থেকে প্রথম লটে ৩০ হাজার (+১০%) মেট্রিক টন ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকা।২০২৫-২৬ অর্থবছরে টিএসপি সারের চাহিদা ধরা হয়েছে ৯.৫০ লাখ মেট্রিক টন, যার একটি বড় অংশ বিএডিসি ও বেসরকারি পর্যায়ের আমদানির মাধ্যমে পূরণ করা হচ্ছে।এই ৪টি আমদানি প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ
মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে এক ইতালি প্রবাসীর বাড়িতে মুখোশ পরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তারই ঘনিষ্ঠ আত্মীয়দের Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক
তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের পর বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ‘ভারতীয় Read more

আগামী নির্বাচনের ফলাফলে কেন ‘প্রভাবক’ হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা
আগামী নির্বাচনের ফলাফলে কেন ‘প্রভাবক’ হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা

একাধিক জরিপের কোনো কোনোটিতে দেখা গেছে, ভোটারদের একটা বড় অংশ এখনো আগামী নির্বাচনে কাকে ভোট দিবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত Read more

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

যশোরে শ্রাবণ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটায় জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রুপদিয়ার রুদ্রপুরের শ্যামল Read more

ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার
ভাঙ্গুরায় ১৬ বছর পর রেলের জলাভূমি উদ্ধার

দীর্ঘ ১৬ বছর পর পাবনার ভাঙ্গুরা উপজেলার দিলপাশার রেলস্টেশনের পাশের রেলওয়ের  প্রায় দেড় একর জলাভূমি দখলমুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন