নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের অন্ধকারে এক কৃষকের দুটি গরু গোয়ালঘরে জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যতিক্রমী শক্রতা নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখামে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। রোববার সন্ধ্যার দিকে গোয়ালঘরে দুটি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গরু জবাই করা অবস্থায় পড়ে আছে। এতে প্রায় তার ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতার জেরে চেতনানাশক ইনজেকশন দিয়ে গরু দুটি জবাই করে দুর্বত্তরা।কৃষক আব্দুস সাত্তার বলেন, আমার সাথে কারো কোন শুত্রু নেই। কারা এজঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছিনা। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখি গরু গুলো জবাই করা অবস্থায় পড়ে আছে।যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ.নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)
ভারত ও পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ নভেম্বর)

অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টি-টোয়েন্টি আজ। ওয়ানডেতে আজ আবার মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ : দুপুর ১২-১৫ মি., টি স্পোর্টস Read more

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে। তারা পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও কলেজের নিজস্ব Read more

ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
ভালুকায় মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার Read more

দূর্গাপূজার আগে টানা বৃষ্টির আভাস
দূর্গাপূজার আগে টানা বৃষ্টির আভাস

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজার বাকি আছে আর অল্প কিছুদিন। তবে এ উৎসবের আগে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। Read more

ফরিদপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুরে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় জিহাদ সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গট্টি Read more

জম্মু-কাশ্মীরে সরকারি দপ্তরে পেনড্রাইভ-হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ
জম্মু-কাশ্মীরে সরকারি দপ্তরে পেনড্রাইভ-হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ

ভারতের জম্মু ও কাশ্মীরের সব সরকারি দপ্তরে পেনড্রাইভ ব্যবহার নিষিদ্ধ এবং অফিসিয়াল যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং সেবার ব্যবহারও বন্ধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন