ফুটবল এবং ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি ও শচীন টেন্ডুলকার, দুজনেই নিজ নিজ খেলার আইকন এবং ১০ নম্বর জার্সির প্রতীক। ক্রীড়াঙ্গণের এই দুই মহাতারকা রোববার (১৪ ডিসেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একই মঞ্চে ধরা দিলেন। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন তারকার মুম্বাই সফরে এই বিরল মুহূর্তের সাক্ষী হলো ক্রীড়াজগৎ।এর আগের দিন কলকাতায় বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকার তিন দিনের ভারত সফর এদিন হায়দরাবাদ ও মুম্বাইয়ে যেন আবার ছন্দ ফিরে পেল। মেসি তার সফরের এই তিন দিনের মধ্যে চারটি শহরে যাবেন।ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুপুর থেকেই ক্রীড়াপ্রেমি দর্শকরা ভিড় করতে শুরু করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে মেসি এবং শচীনের সাথে মঞ্চ আলোকিত করেন ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী। গ্যালারিতে উপস্থিত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে শচীন টেন্ডুলকার মেসিকে একটি বিশেষ উপহার দেন। সেটি ছিল তার ২০১১ ক্রিকেট বিশ্বকাপের আইকনিক জার্সি। মেসি টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন। ঘরের মাঠে বিশ্বকাপ জেতা সেই জার্সি মেসির হাতে তুলে দেয়া হয়। এই সময় মেসির সঙ্গে ছিলেন তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজ।মেসির হাতে জার্সি তুলে দেয়াকে ‘মুম্বাই এবং ভারতের জন্য একটি সোনালী মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন শচীন। এই সময় ভক্ত-সমর্থকদের মধ্যে যে তুমুল উন্মাদনা দেখা যায়, তাতে শচীনের মন্তব্যই প্রতিফলিত হয়। গোটা স্টেডিয়াম ‘মেসি… মেসি…’ এবং ‘শচীন… শচীন…’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের
শেখার পাশাপাশি ট্রফি জেতায় মূল লক্ষ্য সোহানদের

বাংলাদেশ জাতীয় দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ বরাবরই খুব সীমিত। ২০১৫ বিশ্বকাপের পর দেশটিতে জাতীয় দলের আর কোনো ম্যাচ অনুষ্ঠিত Read more

কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি
কাশ্মীরে হামলার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফিরলেন মোদি

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান
খেলোয়াড়দের সুযোগ-সুবিধাই ক্রিকেট উন্নয়নের চাবিকাঠি: আকরাম খান

দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি

গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন