কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সোসাইটি কাঁচাবাজারে দিনেদুপুরে মরা মুরগী জবাই করে বিক্রির ঘটনা ঘটেছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে মোহাম্মদ কালু নামের এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।রবিবার  (১৪ডিসেম্বর) সন্ধ্যার দিকে চকরিয়া পৌরশহরের চিরিংগা কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব।এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে চকরিয়া থানা পুলিশের একটি টিম, চকরিয়া পৌরসভার স্যানিটরি ইন্সপেক্টর হায়দার আলী ও আদালতের পেশকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।চকরিয়া পৌরসভা স্যানিটরি ইন্সপেক্টর মোঃ হায়দার আলী বলেন, পৌরশহরের সোসাইটি কাচাঁবাজারে এক মুরগী ব্যবসায়ী মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) রুপায়ন দেব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ সময় মৃত মুরগী জবাই করে বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বাজারের বিভিন্ন মুদির দোকানে মালামাল বিক্রিতে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন। ভবিষ্যতে মূল্য তালিকার না টাঙ্গালে জরিমানা করার সতর্কতা প্রদান করেন।চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, মৃত মুরগী জবাই করে বিক্রির অপরাধে অভিযুক্ত দোকানীকে  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই বাজারের মুদির দোকানগুলোকে মূল্য তালিকা টাঙ্গানোর নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী এধরণের অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব
ইয়েমেনে আবারও হামলা চালালো সৌদি আরব

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ২ এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব। রবিবার (০৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস Read more

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় Read more

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো
জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাতের আকাশ প্রত্যক্ষ করল আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যতিক্রমী এক Read more

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান Read more

উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  
উখিয়ায় জনবহুল সড়কগুলোর বেহাল দশা, ২ বছরেও শেষ হয়নি সংস্কার কাজ  

কক্সবাজারের উখিয়ায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু হওয়া একাধিক গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। যথাযথ তদারকির অভাব ও সংশ্লিষ্ট Read more

চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী
চাকসু নির্বাচনে আঙুলের কালি মুছে যাচ্ছে: ছাত্রদলের ভিপি প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন