নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মোতালেব রাণীনগর উপজেলার খট্রশর গ্রামের মৃত বরকত আলীর ছেলে। আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন(৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া(৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কণ্যা জেরিন (২০)। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানাযায়, নওগাঁ থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাণীনগরের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি রাণীনগর- কাঁঠালতলী আঞ্চলিক সড়কের পিরোজপুর নামক স্থানে পৌঁছালে নওগাঁ শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ট্রাক চাপায় অটোরিকশাচালকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ট্রাক অটোরিকশা সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ
মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজে টেন্ডার ছাড়াই গাছ বিক্রির অভিযোগ

মুন্সিগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজের কয়েকটি পুরাতন গাছ টেন্ডার ছাড়াই কেটে বিক্রির অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ মোল্লার Read more

ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার
ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলীয় নারী ক্রিকেটারকে রাস্তায় অনুসরণ ও যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চলমান নারী Read more

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি
সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান Read more

চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা
চকরিয়া সরকারি খাস জমি দখল করে স্থাপনা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মৌজার ইছাছড়ি গ্রামে সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু Read more

বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব
বিমানের ভেতরে ঢুকে ইঁদুরের তাণ্ডব, ফ্লাইটে দীর্ঘ বিলম্ব

নির্ধারিত সময়ে বিমানে উঠে সবাই সিটে বসে পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে Read more

ধামইরহাটে বিএনপির কমিটি গঠন
ধামইরহাটে বিএনপির কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন বিএনপির দুই বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন