আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালনার ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে।ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে।রাজধানীর বাংলামোটরে এটার কার্যক্রম চলে।গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি।বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে নারী-শিশুসহ ৩৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‍‍্যাব-৭। শনিবার (০৩ মে) গোপন সংবাদের Read more

প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই
প্রথমবারের মতো কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদির মধ্যে চুক্তি সই

বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে Read more

এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে
এশিয়া কাপের ট্রফি নিতে যে শর্ত মানতে হবে ভারতকে

এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের Read more

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময় ভারতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে শুল্ক আরোপ Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন