কক্সবাজার টেকনাফ উপজেলার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির বিকট শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।তথ্য নিয়ে যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত থেকে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং নাফনদীর সীমান্তের ওপারে দু’পক্ষের সংঘটিত ঘটনার বেশ কয়েক ঘণ্টা গোলাগুলির বিকট শব্দে ভেসে আসে এপার সীমান্তে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে আরামের ঘুম হারাম হয়ে যায়।স্থানীয়রা সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, শনিবার ভোর রাত থেকে বেশ কয়েক ঘণ্টা হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা সংলগ্ন মিয়ানমার রাখাইন রাজ্যের দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মর্টারশেলসহ ভারি অস্ত্র নিক্ষেপের বিস্ফোরিত শব্দে কেঁপে উঠেছিল। এমনকি ওপারের ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে এপার থেকে অনেকেই ছবি ধারণ করে রেখেছে বলেও জানান তারা।এবিষয়ে হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, শনিবার ভোর থেকে সকাল লাগাতার চার ঘণ্টা যাবত অত্র ওয়ার্ড অন্তর্গত সীমান্ত এলাকায় গোলাগুলির বিকট শব্দ ভেসে আসে।ঘটে যাওয়া এই ঘটনায় সীমান্তবর্তী বসত বাড়ি গুলো কেঁপে উঠৈছিল। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজমান ছিল।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, স্থানীয়দের মাধ্যমে শুেছি শনিবার ভোরে হোয়াইক্যং সীমান্ত সংলগ্ন মিয়ানমারে দু’পক্ষের সংঘটিত ঘটনার গোলাগুলির বিকট শব্দ গুলো ভেসে এসেছে।তবে দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সীমান্ত এলাকায় দায়িত্বরত সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে মসজিদের রেলিং ভেঙে নিচে পড়ে মুসল্লির মৃত্যু
উলিপুরে মসজিদের রেলিং ভেঙে নিচে পড়ে মুসল্লির মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার Read more

আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল
আ. লীগ নিষিদ্ধের খবরে ইবিতে আনন্দ মিছিল

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও গণহত্যার দায়ে অভিযুক্ত দল বাংলাদেশ আওয়ামীলীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার খবরে আনন্দ মিছিল করেছে Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত
ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-মা ও শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে। মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ Read more

বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী
বাঘায় পুকুরে বিষ প্রয়োগ, নিঃস্ব ব্যবসায়ী

রাজশাহীর বাঘা উপজেলার ধন্দহ গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে আসরাফ আলী নামক এক ব্যবসায়ী নিঃস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন