চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে কালু প্রধান (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে জীবননগর পৌরসভার শাপলাকলি পাড়ার একটি ফ্ল্যাট বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালু প্রধান পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম প্রধানের ছেলে।তিনি জীবননগর বাজারের একজন ভুসিমাল ব্যবসায়ী ছিলেন। প্রায় চার বছর ধরে তিনি শাপলাকলি পাড়ায় একটি ভাড়া বাসায় একাকী বসবাস করে আসছিলেন।কালু প্রধানের মেয়ে সালমা খাতুন জানান, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে তার বাবার সঙ্গে তার মায়ের শেষ কথা হয়।এরপর শুক্রবার সারাদিন বাবার সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা মামা মাসুদ রানাকে ফ্ল্যাটে পাঠান।ফ্ল্যাটে গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাসার মালিক মোসলেম উদ্দিনের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় খাটের ওপর কালু প্রধানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।পরিবারের সদস্যদের ধারণা, ঘরের ভেতরে অবস্থানকালে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান সেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কন্যা সালমা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল
যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল

যমুনা রেলসেতুর পিলারের নিচে দেখা দেয়া ক্ষুদ্র ফাঁকাস্থান গুলী প্রকৃতপক্ষে ফাটল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের ভাষ্যমতে, “এগুলো ফাটল নয় Read more

মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ Read more

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার (৩০ এপ্রিল) Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের Read more

পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২
পাকিস্তানে রাতভর সংঘর্ষে ৭ পুলিশসহ নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘এক সন্ত্রাসী হামলায়’ সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। পালটা হামলায় একজন আত্মঘাতী হামলাকারীসহ পাঁচ ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে Read more

আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর
আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসনমন্ত্রী ও বিজেপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন