ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢামেক এখনো ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ না করলেও তিনি এসব তথ্য জানান।ডা. জাহিদ হাসান বলেন, ‘তার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে আনার পর তার ‘সাইন অফ লাইফ’ ছিল। অপারেশনের সময় এনেসথেশিয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা ছিল। এখনো তিনি বেঁচে আছেন।’তিনি বলেন, ‘অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। উনার নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয়েছিল। রোগী সম্পর্কে কোনো আশার কথা বলতে পারছি না। এখন তিনি বেঁচে আছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা।’তিনি আরও বলেন, ‘তার (হাদির) পরিবারের সদস্যরা উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় নিয়ে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’এছাড়া ওসমান হাদির অস্ত্রপচার নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন,‘শরিফ ওসমান হাদীর ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। সেই গুলির দুই-একটি অংশবিশেষ ব্রেনে রয়ে গেছে।’তিনি আরও বলেন, ‘গুলিবিদ্ধ হাদীর নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। এর আগে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই-একটি প্রিলেট মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব। অস্ত্রোপচারের সময় সেই রকম একটি প্রিলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে গিয়ে বিপাকে এমপি প্রার্থী
ফরিদপুরে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে গিয়ে বিপাকে এমপি প্রার্থী

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। আজ বুধবার (১৭ Read more

হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার
হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো Read more

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ
নোবিপ্রবির সালাম হলে ধূমপান নিষিদ্ধ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হলের কমন প্লেসগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ক্যান্টিনেও ধূমপানজাতীয় Read more

জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন
জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: সামান্তা শারমিন

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন