ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেজবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’ এর আগে একটি মোটরসাইকেলে ২ জন এসে হাদিকে গুলি করেন। এরপর মোটরসাইকেলটি দ্রুত চলে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বুধবার (১০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা Read more

আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু
আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের Read more

ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন