রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।হাসপাতালে হাদির অবস্থার বিষয়ে জানতে চাইলে পরিচালকের দপ্তর থেকে জানানো হয়- তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, গুলিটি এখনও তার মাথার ভেতরেই রয়েছে।শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদির দিকে গুলি ছোড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহী দুজন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি বলেন, ‘জুমার নামাজ শেষে রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগর পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন আসে এবং হাদি ভাইয়ের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।’ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
চিকিৎসা না পেয়ে চলন্ত ট্রেনেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

ভারতে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন হুইলচেয়ার ক্রিকেট দলের এক সদস্য। নিহত ক্রিকেটারের নাম বিক্রম সিং Read more

এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা
এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হবৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকালে Read more

চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদি
চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদি

চেক জমা দিয়ে বাড়ির মালামাল ক্রয়, নাতি জামাইয়ের প্রতারণায় নিঃস্ব দাদিকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রামের বৃদ্ধা অযুফা Read more

ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল
ইরানের আকাশে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করল ইসরাইল

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের একটি ড্রোন ইরানের আকাশে ভূপাতিত হয়েছে।আইডিএফ-এর একজন মুখপাত্র জানান, "একটি অভিযানের সময় বিমান বাহিনীর Read more

পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার
পাটের বাজার দর ভালো থাকলেও খরচ বেড়েছে জাগ দেওয়ার

কিশোরগঞ্জের ভৈরবে পাটের বাম্পার ফলন ও বাজারে পাটের মূল্য বেশি হওয়ায় খুশি কৃষকরা। সরকার পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করায় বাজারে পাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন