চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ার আলোচনায় ও বিতর্কে পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে এবং তাদের সক্রিয় অংশ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক ইশতেহার প্রস্তুত প্রক্রিয়ার অংশ হিসেবে রাঙ্গামাটিতে নাগরিক প্লাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় রাঙ্গামাটি কাপ্তাই সড়কের বার্গী লেক ভ্যালিতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ এই সভার আয়োজন করে।আঞ্চলিক পরামর্শ সভায় পার্বত্য চট্টগ্রামের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, উন্নয়ন কর্মী, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, মিডিয়া কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।আয়োজিত পরামর্শ সভায়, ‘আপনি আগামী নির্বাচনে কি প্রত্যাশায় ভোট দিবেন’ এ মর্মে উপস্থিত সবার মতামত চাওয়া হয়। অংশগ্রহণকারীরা, আগামী ত্রয়োদশ নির্বাচনে তাদের প্রত্যাশা এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে তাদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তাছাড়া পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখা, নারী অধিকার,পরিবেশ- প্রকৃতি ঠিক রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনাসহ অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।পরামর্শ সভা শেষে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের কাছে সামগ্রিক বিষয়ে তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই আমরা এখানে একটি আলোচনার আয়োজন করেছি, পার্বত্য অঞ্চলে এমন একটি সমস্যা বিরাজ করছে, যেটি আমাদেরকে জাতীয়ভাবে সমাধান করতে হবে। পার্বত্য অঞ্চলের সমস্যা কোন আঞ্চলিক সমস্যা নয় এটি একটি জাতীয় সমস্যা।’সভার আলোচ্য বিষয়গুলোর প্রসঙ্গ টেনে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘নিরাপত্তা, সুশাসন, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং যোগাযোগ খাতের উন্নয়ন বিষয়ে অনেকেই এখানে মতামত দিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে Read more

১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
১৫ ডিগ্রিতে নেমেছে ঢাকার তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি

রাজধানী ঢাকায় শীত আরো বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেশ কমেছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে Read more

জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস
জামিন পেলেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি Read more

টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন
টঙ্গীতে ব্রিজের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী ও ঢাকার আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন হয়েছে। ঘণ্টাব্যাপী Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন