খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।পুলিশ জানায়, উপজেলার পূজগাং এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে পরিচয় যাচাইয়ে জানা যায়, তারা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা।আটকরা হলেন— জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০), লাল থাকমা রিয়াং (৩২)।পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে তারা প্রথমে পানছড়ির রুপসেন পাড়া এলাকায় প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যান। সেখান থেকে পুনরায় ভারতে ফিরে যেতে আবারও চোরাপথ ব্যবহার করছিলেন।ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা মূলত রাঙ্গামাটির বিলাইছড়ির বাসিন্দা। ২০২০ সালে তিনি ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। তার মা–বাবা বাংলাদেশি নাগরিক। মেয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে।আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা
তাপপ্রবাহে পুড়ছে দেশের ২৮ জেলা

মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে—এ অবস্থায় তাপে পুড়ছে দেশের ২৮ জেলা। Read more

এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক
এসসিও সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে গঠিত হচ্ছে নতুন ব্যাংক

চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন। এতে সংস্থার Read more

ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি
ডাকের রেকর্ড গড়লেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। তবে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচে ৮ বল খেলে Read more

ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন
ভালো শুরুর পর বাংলাদেশের ছন্দপতন

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও পর Read more

‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’
‘কোনো কোনো দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি’

বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি Read more

চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম
চাঁদপুরে পরিত্যক্ত ইট ভাটায় শোভা পাচ্ছে বিশ্বখ্যাত ৫৭ জাতের আম

চাঁদপুর সদরের শাহতলী গ্রামের ডাকাতিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ইটভাটায় গড়ে তোলা হয়েছে ‘ফ্রুটস ভ্যালি এগ্রো’ নামে একটি বাগান। আলোচিত ফ্রুটস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন