অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের একমাত্র মদের দোকানে প্রবেশ করতে পারবেন তারা।ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, মাসিক আয় ৫০ হাজার রিয়াল (১৩ হাজার ৩০০ ডলার) বা তারও বেশি এমন অমুসলিম বিদেশি বাসিন্দারা সৌদি আরবে অ্যালকোহল কিনতে পারবেন।গত বছর এই দোকানটি প্রথমে বিদেশি কূটনীতিকদের জন্য খোলা হয়েছিল। সম্প্রতি ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ থাকা অমুসলিমদের জন্যও এর প্রবেশাধিকার বাড়ানো হয়েছে।এই পরিবর্তন নিয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এছাড়া এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে জানায় ব্লুমবার্গ।সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা ব্লুমবার্গকে বলেন, দোকানটিতে ক্রেতারা মাসিক পয়েন্ট-ভিত্তিক ভাতা ব্যবহার করে অ্যালকোহল কিনতে পারেন। আগের এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, সৌদির আরও দুই শহরে নতুন মদের দোকান নির্মাণের কাজ চলছে।দ্য নিউইয়র্ক টাইমস জানায়, সৌদি কর্তৃপক্ষের এই মদ বিক্রির অনুমতি দেওয়ার পেছনে অনেক ধরনের প্রণোদনা রয়েছে।দেশটির বর্তমান সামাজিক জীবনধারা উচ্চশিক্ষিত বিদেশিদের কাজে আকৃষ্ট করতে প্রিন্স সালমানের প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।সেই সঙ্গে ২০৩৪ সালে সৌদি আরব আয়োজন করতে যাচ্ছে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। বহু বিদেশি দর্শকও সেখানে গিয়ে মদ কেনার সুযোগ প্রত্যাশা করেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।তথ্যসূত্র: এনডিটিভিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন যুবক আটক

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায় একটি ক্লিনিকের গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন স্থানীয়ভাবে Read more

এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা
এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ঋতুপর্ণা চাকমা

ভুটানের পর এবার অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্না চাকমা। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত Read more

পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট
পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট পাকুড়িতলা বালু পয়েন্ট

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পাকুড়িতলা থেকে সোনাপোতা যাওয়ার রাস্তাটি পরিবেশ দূষণ আর দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে। বালু ব্যবসার নামে রীতিমতো পরিবেশ, Read more

কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কিশোরগঞ্জে সিভিল সার্জন অফিসের নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে আত্তীকরণ, অনিয়ম, দুর্নীতি ও বৈষ্যম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বাস্থ্য সহকারীরা। শনিবার Read more

এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি
এটা নতুন ভারত, পারমাণবিক অস্ত্রের হুমকিতে ভয় পায় না: মোদি

পারমাণবিক অস্ত্রের হুমকিতে নতুন ভারত ভয় পায় না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, পারমাণবিক হুমকিতে নতুন ভারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন