জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে র‍্যাব সদস্যের এক স্ত্রী’কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার শিমলা বাজার (গনময়দান শ্রম কল্যাণ) সংলগ্ন এক বাসায় এঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার (ওসি) মো. বাচ্চু মিয়া।পুলিশ সুত্রে জানা যায়, লিপি বেগম উপজেলার কামরাবাদ ইউনিয়নে শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মন্জুরুল হকের মেয়ে এবং একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী। তার স্বামী মহির উদ্দিন পুলিশের এএসআই এবং বর্তমানে (র‍্যাব-২ মুহাম্মদপুরে) কর্মরত আছেন। নিহত লিপি বেগম তিন ছেলে-মেয়ে নিয়ে গনময়দান এলাকায় ‘টিনসেট’ বাসায় ১বছর যাবত ভাড়া থাকতেন। বুধবার আনুমানিক রাত ১-৪টার মধ্যে বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তার গলায় উর্না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। সকালে সংবাদ পেয়ে সরিষাবাড়ী পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে। এ বিষয়ে (ওসি) বাচ্চু মিয়া আরো জানান, ‘ধারনা করা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ছিলো এবং চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করেছেন। তদন্ত চলমান রয়েছে ও মামলার প্রক্রিয়া চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা
এশিয়া কাপে ভারতের রাজকীয় সূচনা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর Read more

কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ
কুয়াকাটা সৈকত ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে উত্তাল জনসাধারণ

'কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও' এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রসৈকত রক্ষার দাবিতে একাত্ম হয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ Read more

সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী আয়োজন
সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী আয়োজন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু-কিশোরদের নামাজমুখী করতে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চারটি মসজিদের পরিচালনা কমিটি।এ আয়োজন বাস্তবায়নে Read more

ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক
ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস্ক

মার্কিন সরকারের একটি বিশেষ পদ থেকে পদত্যাগ করছেন ধনকুবের ইলন মাস্ক। বুধবার (২৮ মে) পদত্যাগের ঘোষণা করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন