ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তপূর্বক গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) বিকালে উপজেলার বানা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে নিহতের স্বজন, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিশু জায়ানের মতো নিষ্পাপ শিশুর এই ধরনের নৃশংস মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। তারা অবিলম্বে নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।​​জানা যায়, গত ২০ নভেম্বর আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের একটি ঝোপঝাড়ের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ​ঘটনার পর নিহত জায়ানের মা সিনথিয়া বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ​তদন্তের ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ঝুলন্ত মরদেহে ব্যবহৃত রশির সূত্র ধরে পুলিশ প্রতিবেশী ইউনুচ মোল্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) আদালত গ্রেপ্তারকৃত ইউনুচ মোল্যার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ​এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘আমি সদ্য এই থানায় যোগদান করেছি। ইতোমধ্যে শিশু জায়ান হত্যা মামলার বিষয়টি অবগত হয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০
নিজ গ্রামেই পাকিস্তান বিমানবাহিনীর বোমা হামলা, নিহত অন্তত ৩০

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমানবাহিনী। সে অভিযানে নিক্ষিপ্ত ৮টি বোমায় নিহত হয়েছেন নারী ও Read more

যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৬ মে) কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। Read more

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

‘আমি যদি মারা যাই, তাহলে ইচ্ছা শুধু এটাই যে আমার মৃত্যু যেন হয় কোলাহলপূর্ণ’
‘আমি যদি মারা যাই, তাহলে ইচ্ছা শুধু এটাই যে আমার মৃত্যু যেন হয় কোলাহলপূর্ণ’

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা হাসৌনা গত বুধবার (১৬ এপ্রিল) নিহত হয়েছেন। ওই হামলায় তার পরিবারের আরও ৯ সদস্য Read more

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন