ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।এর মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ। তিনি একজন ইংল্যান্ড প্রবাসী। এর আগে তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন। মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ জানান, ‘যেই দলের গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে সেই দল থেকে আমাকে নমিনেশন দেওয়ায় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি। নির্বাচনের বিষয়ে এলাকাবাসীর সহযোগীতা চাই। আমি নির্বাচিত হলে সুন্দর,আধুনিক,মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলব।’উল্লেখ্য, চট্টগ্রাম-১৫ আসনে জামায়াত ইসলামী থেকে প্রার্থী করা হয়েছে ২ বারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং বিএনপি থেকে প্রার্থী করা হয়েছে নাজমুল মোস্তফা আমিনকে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেরোবিতে ৪ উপদেষ্টার আগমন উপলক্ষে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
বেরোবিতে ৪ উপদেষ্টার আগমন উপলক্ষে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আগামী ১৬ জুলাই পালিত হতে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী ও Read more

টিভিতে আজকের খেলা (০১ নভেম্বর)
টিভিতে আজকের খেলা (০১ নভেম্বর)

ক্রীড়াপ্রেমীদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি শনিবার (১ নভেম্বর) রয়েছে বেশকিছু খেলা। চলুন দেখে নেওয়া যাক পাকিস্তান Read more

চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চিকিৎসায় গাফিলতি, ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত এক মাদ্রাসা শিক্ষার্থীর হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসা গাফিলতির কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে Read more

ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত
ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামায়াত কর্মী নিহত

‎চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নাছির (৪৫) নামে এক Read more

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী
সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই বাতিল হয় না: রিজভী

সংবিধান ছুড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন