বই শুধু জ্ঞান নয়, এটি মানুষের সঙ্গে মানুষের এক গভীর বন্ধনের নাম। লেখক ও পাঠকের সেই বন্ধনকে আরো শক্তিশালী করতেই ময়মনসিংহে শুরু হচ্ছে ব্যতিক্রমী এক বইমেলা এমনটাই জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বইমেলা সাহিত্যচর্চা ও সৃজনশীলতার বিকাশে বড় ভূমিকা রাখে। একই সঙ্গে এটি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা আমাদের ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক অগ্রগতিতে সহায়ক।তিনি আরও জানান, পাঠক ও বইপ্রেমীদের আকৃষ্ট করতে এবারের মেলায় নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে থাকবে বিশেষ আয়োজন, শিশু–কিশোরদের জন্য আলাদা কর্মসূচি এবং নানা ধরনের পুরস্কারভিত্তিক প্রতিযোগিতা।তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, বইমেলার ব্যাপক প্রচারে মিডিয়ার সক্রিয় ভূমিকা প্রয়োজন, যাতে পাঠকেরা মেলার তথ্য সহজে জানতে পারেন এবং বড় পরিসরে এই আয়োজন সফল হয়।আগামী ১২ ডিসেম্বর ২০২৫ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।এবারের বইমেলায় অংশ নিচ্ছে ১০টি সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৭২টি প্রতিষ্ঠানকে নিয়ে নয় দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত থাকবে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ নানা আয়োজন। সাপ্তাহিক ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে।বইপ্রেমীদের জন্য এই মেলা হতে যাচ্ছে জ্ঞান, সংস্কৃতি আর সৃষ্টিশীলতার এক আনন্দময় মিলনমেলা জানিয়েছেন আয়োজকরা।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর
আমাদের অংশীদার প্রয়োজন, উপদেশদাতা নয়: জয়শঙ্কর

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা শুরু হয়েছে ভারতের, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন Read more

এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল
এবার গাজা যুদ্ধে নেতৃত্ব দেয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল

গাজা উপত্যকায় ২১ মাসেরও বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে। ইসরায়েলের Read more

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওএফআইডি)। ‘স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম’-এর আওতায় Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন