মেজর লিগ সকারে আবারও ইতিহাস লিখলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে তৈরি করলেন নতুন নজির। তিন দশকের এমএলএস ইতিহাসে এর আগে কোনো ফুটবলার এই অর্জন করে পারেননি।এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের ফাইনালে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন মেসি। তার নেতৃত্বেই ইন্টার মায়ামি প্রথমবারের মতো শিরোপা ছোঁয়। শিরোপা ম্যাচে দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় অবদান রাখেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন।এমভিপি নির্বাচনে ভোটেও ছিল মেসির একচেটিয়া আধিপত্য। ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে সহজেই শীর্ষে ওঠেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার পান মাত্র ১১ শতাংশ ভোট।পুরো মৌসুম জুড়েই ছিলেন অনন্য। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করেছেন তিনি। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোল–অবদান রেখে গড়েছেন এমএলএসের নতুন রেকর্ড।শুধু তাই নয়, এক মৌসুমে দশটি ম্যাচে একাধিক গোল করার অসাধারণ কীর্তিও যুক্ত হয়েছে তার নামের পাশে। এর আগে স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচের আট ম্যাচের রেকর্ডটিই ছিল সর্বোচ্চ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক
শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায়  বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে Read more

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  লাভলু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৪৮ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার (১৮ জুন) সকাল ৮টা থেকে আজ Read more

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের আবারও ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন