রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচাআনী পাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিষয়ে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাদ্রাসার হিসাব নিকাশ নেওয়ার জন্য দেওয়া হয়েছে অভিযোগ।অভিযোগপত্রে প্রায় ১ শ ৫৭ জন এলাকাবাসী সাক্ষর করেন। এ ছাড়াও ওই মাদ্রাসা প্রধানের অর্থ নয়ছয়-এর বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে হিসাব নেওয়ার জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যদিও ওই কমিটির নিকট কোনো হিসাব দেওয়া হয় নি। তারপর ক্ষোভে ফুঁসে ওঠেন এলাকার মানুষ।এসব বিষয়ে সরেজমিনে গেলে, ওই এলাকার বহু মানুষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান। তাদের সবার অভিযোগ- হিসাব চাই। হিসাব চেয়ে, না পেয়ে এর আগে ওই মাদ্রাসা প্রধানের কক্ষে তালাও ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।মাদ্রাসার বিষয়ে স্থানীয় গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি বলেন, ‘এলাকাবাসী ওই মাদ্রাসার সবকিছুর হিসাব চায়। অথচ সুপার হিসাব দিতে চান না। আমরা হিসাবের কথা বলেছি, তিনি বলেছেন শিক্ষা অফিসার ও ইউএনও’র নিকট হিসাব দিবেন, এলাকাবাসীর কাছে হিসাব দিবেন না।’ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাতি কামরুজ্জামান বাবু বলেন, ‘এখানে প্রায় অর্ধ কোটি টাকা অনিয়ম করা হয়েছে। আমরা হিসাব চেয়েছি, আমাদের কাছে তিনি হিসাব দেবেন না। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষে তার বিচার চাই।’মাদ্রাসার সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এই মাদ্রাসায় আমি শুধু কাগজে-কলমেই দায়িত্ব পেয়েছি। আমার কাছে কোন হিসাব দেওয়া হয় নি। আমি বহুবার হিসাব চেয়েছি, সুপার সাহেব হিসাব দিতে চান না। এখানে ব্যাপক আর্থিক-অনিয়ম দুর্নীতি আছে। যার কারণে তিনি সাফ জানিয়ে দিয়েছেন কারো কাছে হিসাব দেবেন না। আমরা হিসেব চেয়েছি, অসুস্থতার ভান করে বেশ কয়েকদিন থেকে প্রতিষ্ঠানে তিনি আসেন নি।’অভিযুক্ত সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বলেন, ‘এখানে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম করা হয়নি। এগুলো মিথ্যে অভিযোগ, আমাকে হেনস্তা করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয়।’এ বিষয়ে পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান বলেন, ‘যথাসময়ে এসব হিসাব দেওয়া হলে এই ধরনের অভিযোগ কমে যেত। ওই মাদ্রাসা থেকেও একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, পরবর্তীতে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়াও তাকে আমি ডেকেছিলাম।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল
গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাঞার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করে Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব
দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ Read more

নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ
নেত্রকোনায় বালুবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, চলছে উদ্ধার কাজ

নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি Read more

বিশ্ব মশা দিবস আজ
বিশ্ব মশা দিবস আজ

আজ ২০ আগস্ট, এই দিনটিতে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে মশা দিবস পালিত হয়। কিন্তু মশা দিবস যে পালিত হয়, তা Read more

ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন