জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বেসরকারি কারা পরিদর্শক এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মনোনয়নপ্রত্যাশী জুবাইরুল আলম মানিক বলেছেন, ‘দেশের কিছু রাজনৈতিক দল গণতন্ত্রের আড়ালে পরিবারতন্ত্র ও স্বজনপ্রীতি কায়েম করার চেষ্টা করছে।’রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে পাঠানো ওই বার্তায় তিনি বলেন, ‘ইতোমধ্যে যেসব দল মনোনয়ন দিয়েছে, সেখানে আমরা পরিবারতন্ত্রের প্রভাব স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী, মেধাবী, স্বপ্নবাজ ও ত্যাগী তরুণদের মূল্যায়নে অঙ্গীকারবদ্ধ।’তিনি আরও বলেন, ‘আমি আহ্বান জানাবো, যারা ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ সংগ্রামী, সমাজ সংস্কারক এবং স্বপ্নবাজ হয়ে আগামীতে এদেশে নেতৃত্ব দিতে চায়, তারা জাতীয় নাগরিক পার্টির নবীন ও প্রবীণদের কাঁধে কাঁধ মিলিয়ে সুশৃঙ্খল, স্বপ্নীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসুক।’চট্টগ্রাম-১৩ আসনের জনগণকে শুভেচ্ছা জানিয়ে জুবাইরুল আলম মানিক বলেন, ‘আমার দলের প্রতি আমার আস্থা রয়েছে। আমার ত্যাগ, তিতিক্ষা ও রাজনৈতিক ইতিহাস বিবেচনায় দল আমাকে যথাযথ মূল্যায়ন করবে বলে আশা করি। সারাদেশ থেকে যারা এনসিপির পতাকা তলে আসবে, আমি তাদের সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে কাজ করে যাবো।’সূত্রে জানা যায়, জুবাইরুল আলম মানিক ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪শের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারির যোদ্ধা ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবেও পরিচিত। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রান্সপোর্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।এনসিপি সূত্রে জানা গেছে, দলটি তরুণ ও ত্যাগী নেতৃত্বকে অগ্রাধিকার দিতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে জুবাইরুল আলম মানিককে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় পর্যায়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানা গেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর
‘মব সন্ত্রাস’ করে জুলাই ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে: নুরুল হক নুর

নির্বাচনকে সামনে রেখে একটি মহল ‘মব সন্ত্রাস’ চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও Read more

ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ Read more

এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার
এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর Read more

‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’
‘গণতন্ত্র পুনরুদ্ধারে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান’

গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব দিতে’ শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, Read more

তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের Read more

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন