সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ।আজ সোমবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার সম্মেলন কক্ষে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।আনোয়ারুল ইসলাম বলেন, অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।তিনি বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়—এর জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সেজন্য পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে কমিশনার বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল
ইসির আপিল শুনানি কক্ষে হট্টগোল

নির্বাচন কমিশনে (ইসি) সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানিকালে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে Read more

‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’
‌‘এবারের নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা’

এবারের জাতীয় নির্বাচনটা হবে লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলা বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বুধবার (০৭ জানুয়ারি) আগারগাঁওয়ে Read more

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, Read more

গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’
গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। Read more

বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা
বাঘায় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের Read more

চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন
চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন

চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কমরুদ্দিনকে  সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন