মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগম বাজারে রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাসকান্দি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আবুল হোসেন ও একই গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে সুমন মিয়া দীর্ঘদিন ধরে ‘বাংলা এশিয়া নিরাপদ সিটি’ নামে একটি হাউজিং ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আবুল হোসেনের নেতৃত্বে তার লোকজন সুমন মিয়ার দুটি বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, “আধিপত্য বিস্তার এবং হাউজিং ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা
আলফাডাঙ্গায় পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দিনব্যাপী পাটআঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ Read more

চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের
রাস্তার অভাবে ২০০ বিঘা জমির ধান মাথায় করে ঘরে তুলতে হয় চাষিদের

গরুর গাড়ি বা ধান বহনের জন্য ট্রলি চলাচলের রাস্তা নেই। তাই বাধ্য হয়ে দুইশো বিঘা জমির ধান মাথায় করে ঘরে Read more

বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের Read more

রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন
রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন

টটেনহ্যামের সঙ্গে দীর্ঘ ১০ বছরে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত ৪০টি হত্যাকাণ্ড’

অন্তর্বর্তী সরকারের আমলেও থামছে না বিচারবহির্ভূত হত্যা; রাজনৈতিক দলগুলোর অগোচরে জুলাই সনদের কয়েকটি দফা বদল করেছে বলে বিএনপির অভিযোগ; সনদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন