দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অবকাঠামো ও শিল্প থেকে শুরু করে সবক্ষেত্রে তাদের সেবা ও প্রযুক্তিগত দক্ষতা আমাদের আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, একটি বৃহত্তর পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবি এই দক্ষ কর্মীবাহিনীকে লালন-পালন, কারিগরি শিক্ষার প্রচার এবং টেকসই প্রবৃদ্ধির জন্য উদ্ভাবনকে উৎসাহিত করছে।‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে আজ এক বাণীতে প্রধান উপদেষ্টা এ সব কথা বলেন। তিনি বলেন, গণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।আইডিইবি প্রতিবছর ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস’ পালন করে থাকে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’।প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রাকৃতিক সম্পদের মধ্যেই নয়, বরং তার জনগণের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার মধ্যেও নিহিত।তিনি বলেন, অব্যাহত প্রতিশ্রুতি, পেশাদারিত্ব এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে আইডিইবি’র সদস্যরা আমাদের জাতি গঠনের প্রচেষ্টার অগ্রভাগে থাকবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং আমাদের জাতীয় আকাঙ্ক্ষা বাস্তবায়নে অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।প্রধান উপদেষ্টা ‘গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে: এলডিপি মহাসচিব

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। সরকারের Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
৩৭ হাজারের বেশি ইয়াবাসহ গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এক বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ৩৭ হাজারের বেশি ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Read more

দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন