জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছেন, কারাবরণ করেছেন, রক্তাক্ত ও নির্যাতিত হয়েছেন। আজ সকল নির্যাতন ও বঞ্চনার পরিবর্তে জনগণ নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন এবং জাতীয়তাবাদী দলকে নেতৃত্বে বসাবেন।শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় গলাচিপা পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,“ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন। যে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গলাচিপা-দশমিনার মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউই আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আমরা দাঁতভাঙা জবাব দেবো এবং নেতৃত্ব প্রতিষ্ঠা করবো।”সভা শেষে খানকা মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জাতীয়তাবাদী দলের প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।অন্যান্য উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান ও আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার ও মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহীন, আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান ও সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন
ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ Read more

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরইমধ্যে তাবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা। Read more

গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২
গার্মেন্টস পণ্য নিয়ে কাভার্ড ভ্যান চট্টগ্রামের বদলে নোয়াখালীতে, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপো এলাকা থেকে চুরি হয়ে যাওয়ার অর্ধ কোটি টাকার রপ্তানি পণ্য শনিবার Read more

লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ
লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ

লক্ষ্মীপুরে রোগাক্রান্ত ও আকারে ছোট বকনা বাছুর (গরু) বিতরণের অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে জেলেরা। প্রতিবাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন