ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ১৬৫ নং দক্ষিণ চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্পিত জমি নিয়ে জালিয়াতি ও বেদখলের গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের জন্য অর্পিত ৩৩ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুই দশক পর ভূমি জরিপের কাগজপত্র অনুযায়ী, বিদ্যালয়ের নামে রেকর্ড করা হয়েছে মাত্র ১১ শতাংশ। বাকি ২২ শতাংশ জমি বর্তমানে কোথায় তা নিয়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনায় সহ-শরীকের সম্পত্তি জালিয়াতি এবং সরকারি প্রতিষ্ঠানের জমি বেদখলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।প্রাপ্ত নথি অনুযায়ী জানা গেছে, ২০০১ সালের ১২ জুলাই নুরুল হক সরদার নামের এক ব্যক্তি দক্ষিণ চরনারানদিয়া মৌজার ১০৬ নম্বর খতিয়ানের একটি দাগ থেকে ৩৩ শতক জমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অর্পণনামা দলিল করে দেন। এর এক বছর পর ওই জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে জমির মালিকানা খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। খতিয়ানে দেখা যায়, ভূমিদাতা নুরুল হকের ওই দাগে ওয়ারিশ ও খরিদসূত্রে সর্বোচ্চ মালিকানা ছিল মাত্র ৭.৫ শতক। অর্থাৎ, তিনি ৩৩ শতক জমি লিখে দেওয়ার সময় প্রকৃত মালিকানার চেয়ে প্রায় ২৫.৫ শতক বেশি জমি দান করেছেন। অভিযোগ উঠেছে, অতিরিক্ত এই জমি তার পরিবারের অন্য অংশীদারদের (সহ-শরীকের) ছিল, যা তিনি জালিয়াতির মাধ্যমে লিখে দেন। সর্বশেষ বিএস জরিপে, ৩৩ শতাংশের দলিলের বিপরীতে বিদ্যালয়ের নামে মাত্র ১১ শতাংশ জমি রেকর্ড হয়েছে। বাকি ২২ শতাংশ জমির বর্তমান অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও, জমিদাতার পরিবারের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি এসেছে।জমিদাতা মৃত নুরুল হক সর্দারের ছেলে মাহবুব সর্দার বলেন, “আমার পিতা প্রথমে এক দাগ থেকে বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি লিখে দেন। পরে বিদ্যালয়ের নামে ওই জমির ১১ শতাংশ রেকর্ড হয়। পরবর্তীতে একই মৌজার অন্য স্থান থেকে অপর একটি দলিলের মাধ্যমে ২২ শতাংশ জমি লিখে দেওয়া হয়েছে।” তবে তিনি অকপটে স্বীকার করেন যে, বিদ্যালয়ের নামে নতুনভাবে লিখে দেওয়া সেই ২২ শতাংশ জমি বর্তমানে তার পরিবারই ভোগদখল করছে।দক্ষিণ চরনারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ববিতা ইয়াসমিন বলেন, “কাগজপত্রে দুই দাগে বিদ্যালয়ের জমির পরিমাণ ৩৩ শতাংশই আছে, এবং এই ৩৩ শতাংশই বিদ্যালয়ের দখলে আছে।” তবে সরকারি রেকর্ডে মাত্র ১১ শতাংশ জমি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কিছু জানেন না।আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত জমির সব কাগজপত্র ও রেকর্ডপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আলোচিত মাদক কারবারি মো. আব্দুল মান্নানকে (৫৩) গ্রেপ্তার Read more

মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি Read more

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং
গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলাম-বিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটগুলোতে খাবারের সন্ধানে শত শত বেসামরিক মানুষ সম্প্রতি বিশৃঙ্খলা আর গোলাগুলির মধ্যে পড়ে মারা গেছেন। এই সাইটগুলোতে Read more

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া অফিস আশঙ্কা করছে, ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। Read more

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। Read more

পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন