মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ছোট নৌযান লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এক্স-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।পোস্টে হেগসেথ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়েছে। নির্দিষ্ট সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত নৌযানকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।হেগসেথ একটি ২০ সেকেন্ডের ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন। সে ভিডিওতে দেখা যায় দ্রুতগামী একটি নৌযান মিসাইলের আঘাতে বিস্ফোরিত হয়েছে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক জলসীমায় আনক্ল্যাসিফাইড হামলা চালানো হয়েছে। তবে নৌযানটি মাদক চোরাচালানে জড়িত ছিল বলে বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি।নারকো-সন্ত্রাসীদের হুমকি দিয়ে তিনি বলেন, যেসব মাদক-সন্ত্রাসী আমাদের দেশকে হুমকির মুখে ফেলেছে। তারা যদি বাঁচতে চায় তবে মাদক পাচার বন্ধ করতে হবে। যদি চালিয়ে যাও, আমরা হত্যা করব।যুক্তরাষ্ট্রের এসব হামলা ভেনেজুয়েলা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে বিবৃতি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন আগ্রাসন প্রতিরোধে দেশের প্রত্যেক এলাকায় মিসাইল মোতায়েন করেছেন বলে এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে। রাশিয়ার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পেলেও আরও অত্যাধুনিক মিসাইল, অস্ত্র ও ড্রোন চেয়ে রাশিয়া, চীন ও ইরানে রাষ্ট্রপ্রধানদের স্বসাক্ষরিত চিঠি দিয়েছেন।সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ব্যাপক নৌবাহিনী মোতায়েন করেছে। এছাড়া কয়েকদিন আগেই ভেনেজুয়েলা ভূখণ্ডে সরাসরি হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। মাদক নির্মূল করতে সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম আরও জোরদার করেছে তার প্রমান সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া একটি খবর। এ খবরে বলা হয়েছে, পাইলটকে বিমানের রুট বদলে দিয়ে মাদুরোকে যুক্তরাষ্ট্রের সীমানায় পৌছে দিতে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিল মার্কিন এফবিআই।এ বছরের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে অন্তত ১৮টি নৌযানে মার্কিন হামলায় ৬০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে।এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফোল্কার টার্ক। যিনি এগুলোকে বিচারবহির্ভূত হত্যা বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় এমন প্রাণঘাতী হামলার আইনি ভিত্তি কী? এমন প্রশ্ন তুলেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা ও কয়েকজন রিপাবলিকান সিনিয়র নেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩
পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের Read more

ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক
ফুলবাড়ীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি যুবক আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বাংলাদেশি Read more

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত Read more

লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।মহান বিজয় Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন