ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ত্রাণ আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল গাজায় ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে।এসবের মধ্যে কম্বল, শীতের পোশাক এবং পানি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জামও ছিল। ইসরায়েলি অনুমতি না পাওয়ার কারণে এগুলো এখনো আটকে আছে। শুক্রবার (০৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেছেন, “আমাদের অংশীদার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কম্বল, শীতের পোশাক এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ত্রাণ প্রবেশের মোট ১০৭টি আবেদন প্রত্যাখ্যান করেছে।”তিনি বলেন, “প্রত্যাখ্যাত আবেদনগুলোর প্রায় ৯০ শতাংশই ছিল ৩৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার পক্ষ থেকে। এর অর্ধেকেরও বেশি আবেদন ইসরায়েল এই যুক্তিতে বাতিল করেছে যে, গাজায় ত্রাণ পাঠানোর জন্য সংস্থাগুলোর অনুমতি নেই।”জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য উদ্ধৃত করে ফারহান হক বলেন, “ইসরায়েলি সেনারা এখনো মোতায়েন থাকা এলাকায়, বিশেষ করে পূর্ব খান ইউনিস, পূর্ব গাজা সিটি ও রাফাহে প্রতিদিনই আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে।”তিনি বলেন, তথাকথিত “ইয়েলো লাইন” সংলগ্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, এতে হতাহতের ঘটনা ঘটছে। তিনি সতর্ক করে বলেন, “এই সামরিক কর্মকাণ্ড বেসামরিক লোকজনসহ ত্রাণকর্মীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে।”ফারহান হক ইসরায়েলি সেনাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, সামরিক অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে Read more

ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের
কৃষকের কামড়ে প্রাণ গেল কোবরা সাপের

ধানক্ষেতে কাজ করছিলেন পুণিত নামের ২৮ বছর বয়সী এক কৃষক। হঠাৎ করেই তার সামনে একটি কালো কোবরা হাজির হলে তেমন Read more

মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক Read more

জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
জীবননগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নিজ নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন