বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আশা প্রকাশ করেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়া’র বাড়িতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় শামা ওবায়েদ এসব কথা বলেন।তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠু হলে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে বিএনপি জনগণের পাশে থাকবে।”শামা ওবায়েদ আরও বলেন, “কেউ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আবার কেউ না খেয়ে দিন কাটাচ্ছে। এই বৈষম্য দূর করতে তরুণ প্রজন্ম আন্দোলনে নেমেছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ গণতন্ত্রের পথে হাঁটছি।”আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়া’র প্রতি অন্যায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আশির দশকে খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর গণতন্ত্র ফিরে আসে। ১৯৯১ সালে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে। কিন্তু তাকে মিথ্যা মামলায় ছয় বছর কারাবন্দি থাকতে হয়েছে। এখন তিনি অসুস্থ — সবাই তার জন্য দোয়া করবেন।”নিজের বাবা, বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান’র স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, “আমার বাবা জীবনে টাকা বা সম্পদ রেখে যাননি, ব্যাংকে দেনা রেখে মারা গেছেন। কিন্তু তিনি আমার জন্য সবচেয়ে বড় সম্পদ হিসেবে সালথা-নগরকান্দার মানুষকে রেখে গেছেন। আমি সেই মানুষের ভালোবাসায় রাজনীতি করছি। ভবিষ্যতে সংসদে যেতে পারলে তাদের জন্য আরও কাজ করবো।”সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়া। উপস্থিত ছিলেন — সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা খন্দকার খায়রুল বাসার আজাদ, কামরুল ইসলাম মজনু, ইব্রাহিম মেম্বার, রফিক মাতুব্বর, পাবেল রায়হান, আব্দুর রব মাতুব্বর প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার
খুলনা টাইগার্সের মালিক গ্রেপ্তার

বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। নারী নির্যান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ জুন) বিকেলে Read more

ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন
ট্রেনে পাথর নিক্ষেপ, মামলা প্রত্যাহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যারহারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত

আগামী ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে বলে Read more

নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু
নড়াইলে সাপের কামড়ে গ্রাম পুলিশের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ফনিভূষণ দাস (৫০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) Read more

সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত

সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন।শনিবার Read more

বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে
বনী ইসরাঈল অভিশপ্ত যেসব কারণে

আল্লাহর নবি ইবরাহিমের (আ.) ছেলে ইসহাকও (আ.) নবি ছিলেন। ইসহাকের (আ.) ছেলে ইয়াকুবও (আ.) নবি ছিলেন। তার আরেক নাম ছিল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন