​শীতের আগমনী বার্তা নিয়ে আবারও উত্তর আকাশে ভেসে উঠেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। টানা কয়েকদিনের মেঘলা আবহাওয়ার পর গত তিন দিন ধরে মেঘমুক্ত আকাশে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এই পর্বতশৃঙ্গ।​গত দুদিন থেকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিগন্তজোড়া সাদা রূপালি চূড়া যেন নতুন দিনের সৌন্দর্যে এক অন্য রকম আবেশ যোগ করেছে। আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকেই তিস্তা ব্যারেজ ও পার্শ্ববর্তী সানিয়াজান নদী এলাকায় ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।​উত্তরের সীমান্তবর্তী এই জেলায় কয়েকদিন ধরেই দূর আকাশে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে। বিনা পাসপোর্টে ভারত বা নেপালে না গিয়েই তিস্তা ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ায় উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন এবং ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যা দেখে অন্যরাও উৎসাহী হয়ে উঠছেন।​১০ কিলোমিটার দূর থেকে আসা দর্শনার্থী মেহেদী হাসান শুভ বলেন, ‘সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, মনে হয় যেন সাদা বরফে মোড়া কোনো স্বপ্নের পাহাড়। এমন দৃশ্য দেখতে পেয়ে আমরা আনন্দিত। আপনারাও তিস্তা বেড়াতে আসতে পারেন কাঞ্চনজঙ্ঘা দেখতে।’​ভূগোলবিদদের মতে, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮ হাজার ১৬৯ ফুট), যা এভারেস্ট ও কে-টু’র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তিস্তা ব্যারেজ থেকে এই শৃঙ্গের দূরত্ব তুলনামূলক কম হওয়ায় প্রতি বছর শীতের শুরুতে আকাশ পরিষ্কার থাকলে প্রায়ই এর অপরূপ সৌন্দর্য ধরা দেয়।​প্রকৃতিপ্রেমী আরএম রিমন এই দৃশ্যকে কেন্দ্র করে পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, কাঞ্চনজঙ্ঘার এই মনোমুগ্ধকর দৃশ্য শীতের অল্প সময়ের জন্য হলেও, তিস্তাপাড়ের সৌন্দর্যকে এক নতুন মাত্রা দিয়েছে। আমি মনে করছি, এই দৃশ্যকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজকে দ্রুতই একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।বুধবার (০৭ জানুয়ারি) Read more

নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন
নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেন তাসকিন

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এনিয়ে মিরপুর মডেল থানায় ভুক্তভোগী সিফাতুর রহমান সৈকত একটি Read more

হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন
হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক ও মানসিক সুস্থতায় যা করবেন

আপনি যদি চাকরি হারিয়ে থাকেন, তাহলে মানসিক ও আর্থিকভাবে নিজেকে সামলানো কঠিন হতে পারে। তবে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে Read more

ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী
ইশরাকের পক্ষে আদালতের রায়ে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেছে: রিজভী

ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২২ মে) Read more

আড়াইশ পেরিয়ে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪
আড়াইশ পেরিয়ে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের টার্গেট ১৭৪

আরও একটাবার টেলএন্ডারদের নিয়ে জাকের আলীর সংগ্রামের দৃশ্য দেখতে হলো বাংলাদেশকে। টপঅর্ডারে বড় রান না থাকার পর নাজমুল হোসেন শান্তর Read more

টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর)

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এছাড়া, ইংলিশ প্রিমিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন