সুন্দরবনের দুবলারচর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দুবলারচরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে দুটি ইঞ্জিনচালিত বোট যাত্রী নিয়ে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে বোট দুটি নদীতে ভাসতে থাকে।বোটে থাকা এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে হারবারিয়া স্টেশন থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। রাত ৭টার দিকে অভিযান চালিয়ে ইঞ্জিন বিকল হওয়া বোট দুটি ও তাতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত সকল যাত্রী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পরবর্তীতে যাত্রী ও বোট দুটি জয়মনিরঘোল জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।বাংলাদেশ কোস্ট গার্ড সব সময় উপকূলীয় এলাকায় উদ্ধার ও জনসেবা কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক
ট্রাম্পের শুল্কের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলো বয়কটের মুখে পড়ছে। ব্যবসায়ী নেতারা ও প্রধানমন্ত্রী Read more

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর

বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেতে গিয়ে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মিরাজ (১৯) ও ইউসুফ (১৫) নামে দুই শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত Read more

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। Read more

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের Read more

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে যারা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (০৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ Read more

ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ফটিকছড়িতে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে মাটিচাপা পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন