উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে রিসোর্টটি সিলগালা করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে এলেঙ্গা রিসোর্টটি যমুনা সেতু কর্তৃপক্ষের জায়গা ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছিল। তবে বেশ কয়েক মাসের ভাড়া পরিশোধ না করায় কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেতু কর্তৃপক্ষ জানায়, এলেঙ্গা রিসোর্টের কাছে ৩০ মাসের ১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া বকেয়া রয়েছে।সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ‘আমাদের স্টেট ডিপার্টমেন্টে দীর্ঘদিন তারা ভাড়া দেয়নি। এ বিষয়ে বড় ধরনের একটা অডিট আপত্তি হয়েছে। তারি প্রেক্ষিতে অফিসের নির্দেশনায় আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এলেঙ্গা রিসোর্ট সিলগালা করে দিয়েছি।’কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা জানান, ‘এলেঙ্গা রিসোর্টটি মূলত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মালিকানাধীন জমিতে প্রতিষ্ঠিত। কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের জন্য রিসোর্ট পরিচালনার উদ্দেশ্যে জমিটি ইজারা দেওয়া হয়েছিল। কিন্তু রিসোর্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বকেয়া ইজারার অর্থ পরিশোধ না করায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার চিঠি ও নোটিশ প্রদান করলেও তারা তাতে সাড়া দেয়নি। যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে।’রিসোর্টে কর্মরত কয়েকজন কর্মচারী জানান, ‘এখানে ৫৪ জন লোক কাজ করি। আমাদের প্রায় ছয় মাসের বেতন বাকি। হঠাৎ করে রিসোর্ট বন্ধ হবে এটা আমরা কেউই জানতাম না। এখন বাড়ি যাবো আমাদের কাছে কোন টাকা পয়সা নাই, আমরা বেতনের দাবিতে রাস্তায় দাঁড়াবো। এখানকার মালিক বিদেশে থাকে তাকে আমরা পাইনা, এখন কে আমাদের দাবি পূরণ করবে?’স্থানীয়দের মতে, এলেঙ্গা উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এলাকায় বহু পর্যটক ও যাত্রী অবস্থান করেন। ফলে এই রিসোর্টটি ছিল বেশ পরিচিত একটি প্রতিষ্ঠান। তবে মালিকপক্ষের বকেয়া পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি
বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে একটি ভিডিও কনফারেন্স বৈঠক Read more

ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর

যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন Read more

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু
যশোরে ভ্যান উল্টে ব্যবসায়ীর মৃত্যু

যশোরে মোটরচালিত ভ্যান উল্টে জাকির হোসেন (৫২) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন