নড়াইল সদর উপজেলায় গোবরা বাজারের অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হয়েছে বলে ধারণা করছেন। সাইফুল ইসলাম নামের এক মুদি ব্যবসায়ী অগ্নিদগ্ধ হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে দোকান থেকে মালামাল বের করার সময় মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা জানান,‘বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!
৩ লাখ টাকা নিয়ে দোকান কর্মচারী লাপাত্তা!

যশোরের চৌগাছা উপজেলা শহরের শয়ন ট্রেডার্সের মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে লাপাত্তা হয়েছে কর্মচারী আক্তার হোসেন।বৃহস্পতিবার (৪ Read more

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকালে

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল ৩টায় Read more

বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন Read more

অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার
অনুমতি না নিয়ে মাছ ধরায় সৌদিতে বাংলাদেশি গ্রেপ্তার

সৌদি আরবে অনুমতি ছাড়া মাছ ধরায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির উপকূল নজরদারি ইউনিট ওই বাংলাদেশিকে আসির অঞ্চলের আল-কাহমাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন