কক্সবাজারের মহেশখালী উপজেলায় মামুন শরীফ (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৬ মে) ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মামুন শরীফ উপজেলার ছামিরাঘোনা এলাকার বাসিন্দা এবং মৃত মনছুর আলম ওরফে রসুর ছেলে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মামুন শরীফকে পড়ে থাকতে দেখে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।’ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় অটোরিকশাচালক নাজেম উদ্দিন বলেন, ‘গভীর রাতে ঝাপুয়া স্টেশন থেকে ফেরার পথে মারাক্কাঘোনা এলাকায় কায়সারের ফার্মেসির সামনে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিই।’পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এবং কী কারণে মামুনকে গুলি করে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর
এক সপ্তাহের বেশি সূর্যের দেখা নেই, শীতে বিপর্যস্ত দিনাজপুর

দিনাজপুরে টানা শীত ও ঘন কুয়াশার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সূর্যের দেখা মিলছে না। ভোর থেকে সকাল পর্যন্ত Read more

‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি
‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নতুন করে নিতে চায় ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু
টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ২ শিশু

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকসানা (১২) ও নুসাইফা (৮) নামে দুই কন্যা শিশু গুরুতর আহত হওয়ার Read more

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

ময়মনসিংহে প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।রোববার (২৭ জুলাই) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর Read more

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন