চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে দারুণ শুরু করেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম তিন ম্যাচে ১২ গোল করেছে তারা। এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখল দলটি। বুধবার (৫ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে ‘প্রুশিয়ান’রা। এদিন দারুণ সব গোছানো আক্রমণে শুরু থেকেই ডর্টমুন্ডের ওপর চাপ তৈরি করে সিটি। প্রথমার্ধের ত্রিশ মিনিটের মধ্যেই ফিল ফোডেন ও অ্যারলিং হল্যান্ডের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটিজেনরা। ম্যাচের ১০তম মিনিটে ফোডেনের জোরালো শট রুখে দেন বরুশিয়া গোলরক্ষক কোবেল। ১৬তম মিনিটে আবারও সুযোগ তৈরি করে পান এই ইংলিশ ফুটবলার। এবারো বাঁধা হয়ে দাঁড়ান কোবেল। তবে ২২তম মিনিটে আর ফোডেনকে আটকাতে পারেনি বরুশিয়া। টিয়ানি রেইনডার্সের পাস থেকে কোনাকুনি শটে জালে বল জড়ান ফোডেন। এরপরই ব্যবধান দ্বিগুণ করেন অসাধারণ ছন্দে থাকা হল্যান্ড।  জেরেমি ডোকুর কাটব্যাক ডি-বক্সের মাঝামাঝি পেয়ে প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলটি করেন নরওয়ের তারকা।এবারের চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচেই জালের দেখা পেলেন হল্যান্ড। আসরে চার ম্যাচে তার গোল হলো পাঁচটি। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির জার্সিতে চলতি মৌসুমে তার মোট গোল হলো ১৮টি।প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আবারও গোলের দেখা পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫৭তম মিনিটে রেইনডার্সের পাস পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বরুশিয়া। ৭২তম মিনিটে একটি গোল শোধ করে জার্মানরা। ডান দিক থেকে সতীর্থের পাসে বাঁ পায়ের ছোঁয়ায় ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেন আন্টন। বাকি সময়েও আক্রমণের ধারা অব্যাহত রাখে তারা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি জার্মান দলটি। উল্টো যোগ সময়ে বরুশিয়ার কফিনের শেষ পেরেকটি ঠোকেন ফরাসি মিডফিল্ডার রায়ান শের্কি।  এ জয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা অব্যাহত রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে সিটি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা
চাকরি ছেড়ে কফি বিক্রেতা, রিফাতের মাসিক আয় ৫০ হাজার টাকা

চাকরি ছেড়ে এক হাতে ফ্লাস্ক, আরেক হাতে কাপে করে কফি বিক্রি তবে সেটাই এখন তার পরিবারে আলো জ্বালাচ্ছে। নেত্রকোনা জেলার Read more

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬

পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে ডুবেছে ২০২৫ সালের শেষ সূর্য। পেছনে পড়ে রইল ভাঙা-গড়ার এক উত্তাল ও ঐতিহাসিক অধ্যায়। জীবনের Read more

হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ
হার্ট সার্জারির পর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

নাটোরের তাজুল ইসলাম। বয়স ৫৬ বছর। পেশায় স্কুলশিক্ষক হলেও দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি ও সাহসে তিনি ব্যতিক্রমী এক উদাহরণ। দীর্ঘদিনের ডায়াবেটিস Read more

সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে রাস্তার পাশে মিলল ওয়ার্কশপ কর্মীর লাশ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খালপাড় থেকে গলাকাটা অবস্থায় রতন নামের এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজন Read more

কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫
কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়ক যেন মরণফাঁদ, দেড় মাসে মৃত্যু ২৫

গাজীপুরের কালিয়াকৈর-মাওনা ২০ কিলোমিটার আঞ্চলিক সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে রাস্তার দুই পাশে সারি সারি গজারি গাছ যেন সড়কটির সৌন্দর্য বাড়িয়েছে। Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন