একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে পুঁজিবাজারে এখন থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা দিয়ে এ তথ্য জানিয়েছে ডিএসই ও সিএসই। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।শেয়ার লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। লেনদেন স্থগিত করার কারণ হিসেবে ডিএসই থেকে জানানো হয়েছে, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ১৫ অনুসারে ৫ নভেম্বর থেকে ব্যাংকগুলোকে অ-কার্যকর হিসাবে ঘোষণা করা হয়েছে। ডিএসই আরও জানিয়েছে, ব্যাংকগুলো জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর চিঠির মাধ্যমে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলো এখন থেকে ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুসারে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক আরেকটি চিঠির মাধ্যমে ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।এদিকে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।কোন ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীর মালিকানা কতটুকুফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১ হাজার ২০৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ার সংখ্যা রয়েছে ১২০ কোটি ৮১ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের অংশ ৬৫ শতাংশের বেশি। এর বাইরে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে আরও ২৯ শতাংশ। মাত্র ৬ শতাংশ শেয়ার কোম্পানি উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে।গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৮৭ কোটি টাকা পরিশোধত মূলধনের বিপরীতে শেয়ার রয়েছে ৯৮ কোটি ৭৪ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা প্রায় ৩২ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫৩ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের অংশ মাত্র ১৫ শতাংশ।ইউনিয়ন ব্যাংকের ১ হাজার ৩৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬৩ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা প্রায় ৩২ শতাংশ। এর বাইরে প্রাতিষ্ঠানিক ও বিদেশী বিনিয়োগকারী রয়েছ প্রায় ১৪ শতাংশ। ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের অংশ ৫৪ শতাংশ।এক্সিম ব্যাংকের ১ হাজার ৪৪৮ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ার সংখ্যা রয়েছে ১৪৪ কোটি ৭৬ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৩৯ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক ও বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৯ শতাংশ শেয়ারের মালিকানা। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালদের কাছে মাত্র ৩২ শতাংশ শেয়ারের মালিকানা।সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ হাজার ১৪০ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ার সংখ্যা ১১৪ কোটি ২ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ১৯ শতাংশ। প্রাতিষ্ঠাকি ও বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা ৬৯ শতাংশ। উদ্যোক্তা ও পরিচালকদের মালিকানা অংশ মাত্র ১২ শতাংশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সরকারের সহযোগীতা চান ভোলার সুপারি চাষীরা
সরকারের সহযোগীতা চান ভোলার সুপারি চাষীরা

ধান, সুপারি, আর ইলিশে স্বয়ংসম্পূর্ণ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। প্রবাদ আছে ‘ধান, সুপারি, ইলিশের গোলা, এই তিনে ভোলা’। তবে Read more

ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো
ঈদের ছুটিতে পর্যটকে মুখর খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো

টানা ১০ দিনের ঈদুল আজহার ছুটি কাটাতে প্রকৃতির টানে, স্বস্তির খোঁজে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ছুটে এসেছে দেশের নানা প্রান্তের মানুষ। Read more

ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বিল থেকে শাফিয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি Read more

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর গয়েশ্বর চন্দ্র রায়
প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর গয়েশ্বর চন্দ্র রায়

প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ড. ইউনূস যত সুবিধা নেয়ার দরকার Read more

চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা
চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা

জানুয়ারিতে চার থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন