শেরপুরের নকলা উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং তার সহযোগী ফজলুর (৩২) বিরুদ্ধে। বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে এ ঘটনা ঘটে। রাহাত নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলা ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।মারধরের শিকার ওই কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন বলেন, ‘বুধবার বিকাল আড়াইটার দিকে রাহাত ও ফজলু আমার অফিসে আসে। কৃষি প্রণোদনার তালিকায় তাদের পছন্দমতো ব্যক্তিদের নাম না থাকায় তারা বলেন, “নেতাদের ভাগ কোথায়? আমাদের ভাগ দিতে হবে।” আমি বলি, রাজনৈতিক কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।’‘বিষয়টি আমি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সহকারী ফজলুকে নিয়ে আমাকে অফিসের ভেতরেই মারধর করেন। পরে আমি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যান।’এদিকে, ঘটনার পর রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়েছে।শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, ‘কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার(১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে Read more

মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ২৮ কেজি গাঁজাসহ মো. সাহাবুদ্দিন পেদা (২৮) নামে একজনকে Read more

পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প
পুতিনের সঙ্গে বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে: ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বৈঠক Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ Read more

দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ

বাংলাদেশ আজ এক গভীর বাস্তবতার মুখোমুখি। দুর্নীতি ও চাঁদাবাজির বিষাক্ত ছায়া যখন সমাজের সর্বস্তরে বিস্তৃত, তখন সাধারণ মানুষের জীবনে শান্তি Read more

বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে দু‌টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা
বাহরাইন থেকে বাংলাদেশিদের ফেরাতে দু‌টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাহরাই‌নের স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন