যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনহ্যাপ।এই রণতরীর সঙ্গে রয়েছে একটি মিসাইল ক্রুজার এবং দুটি এইজিস সিস্টেম-সজ্জিত ধ্বংসাত্মক অস্ত্র। সরঞ্জাম পুনরায় সরবরাহ করা এবং নাবিকদের বিশ্রাম দেওয়াই এই সফরের অন্যতম উদ্দেশ্য।দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের পঞ্চম বিমানবাহী রণতরী গ্রুপের আগমন উপলক্ষে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা হবে এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা হবে।’প্রেসিডেন্ট লি জে-মিয়ং দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরীর এটিই প্রথমবার দক্ষিণ কোরিয়ার বন্দর সফর। সবশেষ চলতি বছরের মার্চে মার্কিন নৌবাহিনীর একটি রণতরী বুসান বন্দরে প্রবেশ করেছিল।দক্ষিণ কোরিয়ার নৌঘাঁটিতে মার্কিন বিমানবাহী রণতরীর এই উপস্থিতির কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন-এর বোন কিম ইয়ো জং একে ‘চরম শত্রুতা’ বলে আখ্যায়িত করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১
পঞ্চগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় বিজিবি’র অভিযানে ট্রাক্টরসহ আটক ১

পঞ্চগড়ে বিজিবি'র অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু ভর্তি ট্রাক্টরসহ একজনকে আটক করা হয়েছে।বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ৫৬ Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করছে।রোববার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের Read more

নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত
নাগরদোলা ভেঙে ছিটকে পড়ে ৩ শিশু-কিশোর আহত

শরীয়তপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত শরীয়তপুর পার্কে নাগরদোলা ভেঙে তিন শিশু আহত হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত Read more

আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প
আরও অনেক কিছু দেখবেন, সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে: ট্রাম্প

ভারতের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, Read more

মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২
মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত-২

মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Read more

ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান
ট্রাম্পের বক্তব্য শেষে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

গত এক মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে চূর্ণ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন