হাসপাতালে মুমূর্ষু ১০ রোগীকে হত্যা ও ২৭ জনকে হত্যাচেষ্টার অভিযোগে এক নার্সকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে পশ্চিম জার্মানির এক আদালত। অভিযুক্ত ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ওয়ার্সেলেনের একটি হাসপাতালে এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন।আদালতের সিদ্ধান্ত মোতাবেক এই অপরাধে বিশেষত গুরুতর অপরাধ ধারা প্রযোজ্য হয়েছে। ফলে সাধারণ জাবজ্জীবন কারাদণ্ড নিয়মে ১৫ বছরের পর শর্তসাপেক্ষ মুক্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন এই ব্যক্তি।প্রসিকিউটররা বলেন, অভিযুক্ত নার্স রোগীদের মরফিন ও মিদাজোলাম ইনজেকশন দিয়ে হত্যা করতেন। মূলত রাতের শিফটে নিজের কাজের চাপ কমানোর উদ্দেশ্যে তিনি এ হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। এমন কর্মকাণ্ডের জন্য আদালতে কোনো প্রকার অনুশোচনা প্রকাশ করেননি ওই ব্যক্তি।প্রসিকিউটররা আরও বলেন, অভিযুক্ত ওই মেডিকেল স্টাফ ব্যক্তিত্বজনিত সমস্যায় ভুগতেন।এ ব্যক্তি ২০০৭ সালে প্রশিক্ষণ সম্পন্ন করে বিভিন্ন হাসপাতালে কর্মরত ছিলেন। ২০২০ সালে তাকে ওয়ার্সেলেনের হাসপাতালে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২৪ সালে তিনি এসব অভিযোগে গ্রেফতার হন। প্রসিকিউটররা জানিয়েছেন, অতিরিক্ত হতাহতদের শনাক্তকরণের জন্য মৃতদেহ উত্তোলন করা হয়েছে এবং অভিযুক্তকে ভবিষ্যতে পুনরায় বিচারের সম্মুখীন হতে হতে পারে।এই ঘটনা নাইলস হোগেল-এর মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি ২০১৯ সালে ৮৫ রোগী হত্যা করার দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়েছিলেন। এ ঘটনার জন্য তিনি আধুনিক জার্মানির অন্যতম সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি পেয়েছিলেন।সূত্র : এএফপি এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান
কাতারের মধ্যস্থতায় মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) Read more

নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!
নিয়োগে আত্মীয়তার ছায়া, অধ্যক্ষের ছেলে ও দাতা সদস্যের পুত্রবধূ উত্তীর্ণ!

মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন ও সভাপতি গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামী Read more

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির
বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: খন্দকার নাসির

বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এক সেনা সদস্য নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ খবর জানিয়েছে আল জাজিরা।ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত ১৮ Read more

শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা Read more

সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৬ অক্টোবর) সৌদির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন