জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের দরিদ্র কৃষক জালাল উদ্দীনের ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগে প্রধান আসামী আলমগীর হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।বুধবার (০৫ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন হরিহরনগর গ্রামের নতুন মসজিদ পাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে।জানা গেছে, গত ১ নভেম্বর শনিবার দিনগত রাতে হরিহরনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে জালাল উদ্দীনের নিজের ২৫ কাঠা জমিতে ৩০০ টি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দীন ওই দিন গ্রেফতারকৃত আলমগীর হোসেনকে প্রধান আসামী করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের সাথে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দীনের দীর্ঘ দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। পরে সেই জমিতে পেয়ারা চাষ করে জালাল উদ্দীন।শনিবার সন্ধ্যায় আলমগীর ও তার সহযোগীরা ধারালো হাঁসুয়া দিয়ে দরিদ্র কৃষকের ফলন্ত ৩০০ পেয়ারা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। কৃষক জালাল উদ্দীন বাঁধা দিতে গেলে আলমগীর ও তার সহযোগীরা তাকে হত্যার হুমকি দিয়ে ধাওয়া করলে সে প্রাণ ভয়ে পালিয়ে যায়। এতে কৃষকের ৫ লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয়েছে।আসামীরা জালাল উদ্দীনের অন্যান্য ফসলের তসরুপ করার হুমকিও দেয়।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মামুন হোসেন বিশ্বাস জানান, হরিহরনগরে দরিদ্র কৃষকের ফলন্ত পেয়ারা গাছ কেটে দেওয়ার ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে প্রধান আসামীকে বুধবার ভোরে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভোলার দৌলতখানে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ Read more

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার
দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশ দেশে আনার অপেক্ষায় পরিবার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পরও Read more

আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

উল্লাপাড়ায় বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা
উল্লাপাড়ায়  বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে Read more

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী
দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না: রুক্মিণী

টালিউডে মুক্তির পর থেকেই বক্স অফিসে সফলতার মুখ দেখছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। যদিও সিনেমাটি দর্শকমহলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন