আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০ টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। তবে আমরা খালেদা জিয়া ও নাসির উদ্দিন পাটোয়ারী যারা ফ্যাসিবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কথা বলেছেন তাদের সম্মানে হয়তো সেই আসনগুলো ছেড়ে দেব। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় একাধিক স্প্লিন্টারের আঘাতে নিহত জুলাই যোদ্ধা শহীদ গাজী সালাউদ্দিন এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে এসে বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি আরও বলেন, আমরা দেখেছি বিগত নির্বাচনে যাদের টাকা আছে যারা গডফাদার গিরি করে তারা প্রার্থী হয়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা মূলত চাই যারা এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের গ্রহণ যোগ্যতা রয়েছে যেমন ইমাম শিক্ষক তাদেরকে সংসদে এমপি হিসেবে দেখতে চাই।নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সংস্কৃতি। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। তবে জুলাই সনদের ব্যাপারে যেসব দলের সংহতি রয়েছে তাদের সাথে ভবিষ্যতে আমরা জোটের বিষয়ে বিবেচনা করব। তবে এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত বিষয়ে তিনি বলেন, এই নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আমরা প্রাথমিকভাবে একটি প্রার্থীর তালিকা ঘোষণা করব।জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ডামাডোলে আহত জুলাই যোদ্ধাদের কোন ভাবে ভুলে যাওয়া যাবে না। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।তিনি বলেন, অনেক জুলাই যোদ্ধা যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তাদের দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে। সেই চিকিৎসা দেওয়া না করা গেলে জুলাই যোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন হবে না। এর আগে জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিন ২০২৪ এর আন্দোলনের সময় একাধিক স্প্লিন্টারের আঘাতে আহত হন এবং দীর্ঘদিন অসুস্থ থেকে ২৬শে অক্টোবর মারা যান।এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদ সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের রণতরী হটিয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান
যুক্তরাষ্ট্রের রণতরী হটিয়ে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন তৈরি করে ইরান। একপর্যায়ে Read more

ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু
ধামইরহাটে জোড়া লাগানো সেই জমজ শিশুদের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলার জোড়া লাগানো সেই আলোচিত জমজ শিশুরা মারা গিয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন Read more

১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) Read more

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য
বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Read more

চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া
চুয়াডাঙ্গায় ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম, দাম চড়া

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম বলা হয়। কিন্তু এই ভরা মৌসুমে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ইলিশ মাছের Read more

ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল
ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন