আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।আজ বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।এ সময় নাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপির চেয়ারপারসনসহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।৩০০ আসনেই এনসিপির প্রার্থী দেয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। এসময় জুলাই যোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ঠিকভাবে পালন করতে পারেনি বলেই এখনো নিহতের সংখ্যা বাড়ছে বলেও জানান নাহিদ ইসলাম।প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ
জামালপুরে দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় দুই শিশুকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল (৫০) ও আশিক (১৮) নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। Read more

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

পটিয়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১
পটিয়ায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়ায় খেলনা দেওয়ার কথা বলে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় রবিবার রাতে এক Read more

জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা
জমির বায়নার প্রতারণা: স্বপ্নভঙ্গ এক নারীসহ অনেকে এখন দিশেহারা

নিজের ঘর তোলার স্বপ্ন ছিল বহুদিনের। স্বামী-সন্তানকে নিয়ে শান্তিতে থাকার ইচ্ছে থেকেই জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করেছিলেন স্থানীয় এক নারীর Read more

ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি
ভোলায় বিএনপি–বিজেপি উত্তেজনা, পুলিশের গুলি

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন