বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে।ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হলেই জাতীয় দলের কোচিং স্টাফ থেকে সরে দাঁড়াবেন সালাউদ্দিন। এরই মধ্যে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এসে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন।গত বছরের ৫ নভেম্বর সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এক বছর পূর্ণ হতেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন জানান, তিনি কাজটি আগের মতো উপভোগ করতে পারছেন না, তাই নিজ সিদ্ধান্তে সরে দাঁড়াচ্ছেন। যদিও পদত্যাগ কার্যকর হওয়ার আগে এক মাসের নোটিশ পিরিয়ডে তিনি দায়িত্বে থাকবেন। অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজে দলকে সহায়তা করবেন তিনি।সম্প্রতি ব্যাটিং বিভাগের ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েন সালাউদ্দিন। পাশাপাশি, দলের ড্রেসিংরুমে অস্থিরতা সৃষ্টির  অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।এর মধ্যে গত সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভায় আয়ারল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

৫৫ বছরেও চাকরির সুযোগ দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক
৫৫ বছরেও চাকরির সুযোগ দিচ্ছে প্রিমিয়ার ব্যাংক

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে ‘হেড অব ইন্টারনাল অডিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে Read more

আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার হাইকোর্টে স্থগিত

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার যে নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য
ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবিরের অজানা তথ্য

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্রপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির পর হত্যাচেষ্টা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ, শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দোয়া
ওসমান হাদি গুলিবিদ্ধ, শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও দোয়া

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ Read more

৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন