সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসাছাত্র হাফেজ সিয়াম হোসেন হত্যা মামলায় প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়া (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে এনায়েতপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাশেদুল ইসলাম ভূঁইয়া ওই গ্রামের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম ভূঁইয়ার বড় ছেলে।মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার সদর এলাকায় হাফেজ সিয়াম হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।এই মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়াকে শুক্রবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক Read more

ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক
ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি দুই হিজরাকে আটক করেছে বিজিবি।শনিবার (১০ মে) Read more

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। আর এ মহাড়নে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক
গাজায় সাংবাদিক হত্যায় ‘বৈধতা’ দেয়ার অভিযোগে রয়টার্স ছাড়লেন আলোকচিত্রী ভ্যালেরি জিঙ্ক

গাজায় সাংবাদিক হত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগ তুলে রয়টার্স থেকে পদত্যাগ করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক। আট বছর ধরে ‘স্ট্রিংগার’ হিসেবে কাজ Read more

পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ
পদ্মায় তলিয়ে গেল দুই তলা মসজিদ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে একটি দুই তলা মসজিদ তলিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা Read more

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন